লিমন সরকার (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পীরগঞ্জ উপজেলার ৫ জন বিজ্ঞ আইনজীবী সভাপতি সহ বিভিন্ন পদে নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার বিকেলে পীরগঞ্জ প্রেস ক্লাব হল রুমে পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসিয়েশন এ সংবধনা প্রদান করেন। পীরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মেহের এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাড. হাবিবুল্লাহ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. জয়নাল আবেদিন, সহ সভাপতি হাসিনুজ্জামান মিলার, এ্যাড. ইকরামল হক, পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইত্তেশামউল হক মিম, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ন সাধারণ সম্পাদব বিষ্ণুপদ রায়, আজম রেহমান, পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসিয়েশনের সভাপতি বাদল হোসেন প্রমূখ।
ব্রেকিং নিউজ
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চাপে বাংলাদেশ, দ্বিতীয় ইনিংসে ২৯৪ রানে পিছিয়ে টাইগাররা
- বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ, উৎপাদন নীতি নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস
- চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী, ইতিহাস গড়ল পাকিস্তান
- তিন লাখ ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার
- কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চান ধর্মমন্ত্রী
- বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাকল জামায়াত
- সরকারি হাসপাতালগুলো আধুনিকায়নের কাজ করছেন প্রধানমন্ত্রী
- নারায়ণগঞ্জের সাত খুনের পেছনে ৬ কোটি টাকার লেনদেন! আপিল শুনানিতে আলোচনায় জিয়াউল আহসানের নাম


