লিমন সরকার (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঘোড়া মার্কার প্রার্থী রেজওয়ানুল হক বিপ্লব। সোমবার বিকেলে নির্বাচনী প্রতীক পাওয়ার পর পীরগঞ্জ প্রেসক্লাব থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক পৌর মেয়র কশিরুল আলম, সহসভাপতি শামিমুজ্জামান জুয়েল, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক বিষ্ণুপদ রায়, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কবিরুজ্জামান রিচার্ড, সাংগঠনিক সম্পাদক মাহাবুব জামান জেম, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুমন, পীরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাবলু, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক সলেমান আলী সহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চাপে বাংলাদেশ, দ্বিতীয় ইনিংসে ২৯৪ রানে পিছিয়ে টাইগাররা
- বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ, উৎপাদন নীতি নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস
- চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী, ইতিহাস গড়ল পাকিস্তান
- তিন লাখ ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার
- কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চান ধর্মমন্ত্রী
- বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাকল জামায়াত
- সরকারি হাসপাতালগুলো আধুনিকায়নের কাজ করছেন প্রধানমন্ত্রী
- নারায়ণগঞ্জের সাত খুনের পেছনে ৬ কোটি টাকার লেনদেন! আপিল শুনানিতে আলোচনায় জিয়াউল আহসানের নাম


