আরিফুল ইসলাম রনক, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় মাদক মামলায় মো. মুকুল (২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত মুকুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মুন্সিপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১০ জুলাই গোপন তথ্যের ভিত্তিতে নওগাঁর পোরশা থানার জালুয়াপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল অভিযান চালায়। সে সময় একটি ভটভটি থামিয়ে তল্লাশিকালে মুকুলের কাছে থাকা ব্যাগে ৩৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নওগাঁ কার্যালয়ের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ বাদী হয়ে মামলা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত সরকারি কৌঁসলি (এপিপি) মোজাহার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এরপর দীর্ঘ শুনানি শেষে রোববার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। এ রায়ের মাধ্যমে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন হয়েছে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনসুর আলী জানান, তারা এ মামলায় ন্যায় বিচার পায়নি, সেজন্য তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version