নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বালুবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনার পরপরই এলাকার মানুষ সড়ক অবরোধ করেন। সড়কে বন্ধ ছিল সব ধরনের বড় যানবাহন।

শনিবার (৩০ মার্চ) বিকেলে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ইন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম আরাফাত (৭) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা মো. সোহেল মিয়ার ছেলে। সে স্থানীয় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা কার্যক্রমের শিশু শ্রেণিতে পড়ত।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পার্শ্ববর্তী একটি বাড়িতে শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায় আরাফাত। পড়া শেষে পায়ে হেটে বাসার দিকে ফিরছিলো সে। এই সময় তার বাড়ির সামনে ইন্দ্রপুর এলাকায় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। এ সময় চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় আরাফাত।

আরাফাতের বাবা মো. সোহেল মিয়া বলেন, প্রাইভেট পড়ে আমার ছেলে রাস্তার এক সাইড দিয়েই বাড়ি আসতেছিল। ট্রাক ডাবল ওভারটেক করতে গিয়ে আমার ছেলের উপরে তুলে দেয়। আমি এর সুষ্ঠ বিচার চাই।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেকুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি লোকজন মহাসড়ক অবরোধ করে রেখেছে। যান চলাচল স্বাভাবিক করতে ও ঘাতক ট্রাকটি আটকের আমাদের চেষ্টা অবাহ্যত রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version