কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কানিহাটি চা বাগানে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দ্রুতগামী প্রাইভেট কার চাপায় কুঞ্জ বালা মৃধা (৫০) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যুর ঘটনার ৮দিন পর মামলার মূল আসামী ঘাতক চালক লুৎফুর রহমান (৪২)কে শনিবার দিবাগত রাতে রাজনগর এলাকা থেকে গ্রেফতার করেছে শমশেরনগর ফাঁড়ির পুলিশ। জব্দ করা হয়েছে প্রাইভেট কার। গ্রেফতারকৃত লুৎফুর রহমান রাজনগর উপজেলার কাটাজুড়ি গ্রামের বাসিন্দা।
গত ১৫ মার্চ শুক্রবার বিকাল ৫টার দিকে কানিহাটি চা বাগানের নিয়মিত শ্রমিক কুঞ্জ বালা মৃধা সেকশনে কাজ শেষে বাড়ি ফেরার সময় উপজেলার শমশেরনগর-চাতলাপুর সড়কের ক্যামেলিয়া হাসপাতালের সামনের পাকা রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে বাগানের ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কুঞ্জ বালা বাগানের অফিস লাইনের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনার প্রতিবাদে কানিহাটি চা বাগানে সাধারণ চা শ্রমিকরা শমশেরনগর-চাতলাপুর সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রাত সাড়ে ৮টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল বিক্ষুব্ধ নারী পুরুষ চা শ্রমিকরা। পরে কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলমসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত সময়ের মধ্যে আসামী গ্রেফতার ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কমলগঞ্জ থানার ওসি সাইফুল আলম জানান, সড়ক দুর্ঘটনায় এক নারী শ্রমিক নিহতের ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা হলে এই মামলার মূল আসামী লুৎফুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ঘাতক প্রাইভেট কার। গ্রেফতারকৃত আসামীকে রোববার(২৪ মার্চ) সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- ‘আগের সরকার ভালো ছিল’ বলতে বাধ্য করে জাবি ছাত্রকে নির্যাতন, মূলহোতা আটক
- ঝিকরগাছা শংকরপুরে আদম ব্যাবসায়ী নজরুলের খপ্পরে পড়ে অনেক পরিবার অসহায়।
- মদনে ছাত্রদল সভাপতি পদপ্রার্থী দীপুর সংবাদ সম্মেলন:
- ডিমলায় সেচ মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- ঢাকাসহ ১১ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস
- এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
- কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- তারাগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির দায়িত্ব নিল নবনির্বাচিত নুরুজ্জামান প্রামাণিকের কমিটি


