নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার দুর্গাপুরে অবৈধভাবে ভারত থেকে আনা ৩৪০ বস্তুায় ১৬ হাজার ৯৮৫ কেজি ভারতীয় ‘চিনি’ ও এক হাজার ৯০৪ কেজি ভারতীয় ‘আনার ফল’ জব্দ করেছে পুলিশ। জব্দ করা চিনির মূল্য ২০ লাখ ৩৮ হাজার ২০০ টাকা ও আনার ফলের মুল্য ৫ লাখ ৭২ হাজার ৪০০ টাকা।

সোমবার (১৮ মার্চ) দুপুরের দিকে আটককৃত জুনাইদ ও আলী আকবরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

রবিবার (১৭ মার্চ) রাতে দুর্গাপুর পৌর শহরের এম.কে.সি.এম স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে চিনিসহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। ওই সময় জুবাইদ হোসেন (১৬) নামে কাভার্ডভ্যানের সহকারিকে (হেলপার) আটক করা হয়। সে নোয়াখালী জেলার কামাল উদ্দিনের ছেলে।

অপরদিকে একই দিন রবিবার রাত ১০টার দিকে দুর্গাপুর পৌরশহরের মধ্য বাজারের ফল মহালে অভিযান চালিয়ে এক হাজার ৯০৪ কেজি ভারতীয় ‘আনার ফল’ সহ আলী আকবর (৬৫) নামে একব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে পৌরশহরের চকলেঙ্গুরা এলাকার মৃত সুরজত আলীর ছেলে।

দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় চিনি ও আনার ফল জব্দ সহ দুইজনকে আটক করা হয়। পরে আটকৃত ব্যক্তিকে সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version