ইবি প্রতিনিধি:
ঢাকা থেকে আগত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর ঢাকা জেলা কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাইফকে সভাপতি এবং হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবায়ের সালমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুর্শিদ আলম, ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড.আলিনুর রহমান ও কমিটির সদ্য বিদায়ী সভাপতি মোয়াজ্জেম হোসেন আদনান যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার শর্তে ১ বছরের জন্য এই কমিটিকে অনুমোদন দেন তারা।

১৮ সদস্যবিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন,
সহ-সভাপতি আবদুল হাদী সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন রেদোয়ান ও ইশতিয়াক ফেরদৌস ইমন। সাংগঠনিক সম্পাদক জাহিদ বিন ফিরোজ, কোষাধ্যক্ষ শাকিল মীর, প্রচার সম্পাদক নিলয় রফিক, দপ্তর সম্পাদক মুবাশশির আমিন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জান্নাতুল তামান্না, তথ্য বিষয়ক সম্পাদক নাহার বুশরা, ছাত্রী বিষয়ক সম্পাদক রেজোয়ানা মিতিল ও ক্রীড়া সম্পাদক শাফিনুর রহমান তন্ময়। এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রাফিউল রেজা, সাকিব হাসান, বর্ণালী দাস বর্ণা, রাফি রহমান অয়ন ও সৈয়দ লুমান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version