(নোয়াখালী প্রতিনিধি-)

‎ ‎নোয়াখালীর কবিরহাটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দুস্থ নারীদের জন্য আসা বিশেষ বরাদ্দের বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রকৃত দুস্থ ও অসহায় নারীদের বঞ্চিত করে এই বরাদ্দের একটি বড় অংশ দেওয়া হয়েছে স্থানীয় বিএনপি নেতাদের স্ত্রী, অবস্থাপন্ন আত্মীয়স্বজন এবং সচ্ছল প্রবাসীদের স্ত্রীদের নামে।

‎ ‎শুক্রবার (৩ জুলাই) দুপুরে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ মো. ফখরুল ইসলামের তত্ত্বাবধানে উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। ‎ ‎ ‎ ‎স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা গেছে, অতিদরিদ্র, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই বিশেষ বরাদ্দ পাঠানো হয়েছিল। কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী মহলের যোগসাজশে প্রণীত তালিকায় নাম উঠে এসেছে সমাজের বিত্তশালী ও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের পরিবারের সদস্যদের।

‎ ‎যেসব অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে: ‎বিএনপি নেতাদের স্বজনদের প্রাধান্য: তালিকায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের একাধিক নেতার স্ত্রী ও নিকটাত্মীয়দের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের আর্থিক অবস্থা যথেষ্ট সচ্ছল। ‎ ‎প্রবাসী পরিবারের অন্তর্ভুক্তি: এলাকার বেশ কয়েকজন প্রতিষ্ঠিত  ব্যবসীয় ও প্রবাসীর স্ত্রীর নামও এই ‘দুস্থ’ তালিকায় দেখা গেছে, যা নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ‎ ‎প্রকৃত সুবিধাভোগী বঞ্চিত: তালিকায় বিত্তশালীদের নাম থাকায় বহু প্রকৃত অসহায়, দিনমজুর এবং দুস্থ নারী সরকারি এই বিশেষ সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। ‎ ‎

এলাকার সাধারণ মানুষ ও বঞ্চিত নারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যেখানে আমাদের ঘরে দুবেলা ঠিকমতো খাবার জোটে না, সেখানে কোটি টাকার মালিক ও প্রবাসীদের স্ত্রীদের নাম কীভাবে দুস্থ তালিকায় আসে? এটি গরিবের হক মেরে খাওয়ার শামিল।” ‎ ‎স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনপ্রতিনিধি ও তালিকা তৈরির দায়িত্বে থাকা ব্যক্তিদের সঠিক তদারকি ও সততার অভাবে সরকারের এই মহৎ উদ্যোগটি ভেস্তে যেতে বসেছে এবং প্রকৃত ও টার্গেটেড জনগোষ্ঠীর কাছে সুবিধা পৌঁছাচ্ছে না। ‎ ‎ ‎ ‎

কবির হাট পৌরসভার বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুর কাছে জানতে চাইলে তিনি বলেন,এত গুলো মানুষের মাঝে দুই একটা ভুল হতে পারে,আমরা চেষ্টা  করেছি শতভাগ দুস্থ ও অসহায়  নারীদের মাঝে বিতরণ করার চেষ্টা করেছি। ‎ ‎অভিযোগের বিষয় জানতে চাইলে কবির হাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল  অস্বীকার করেন, তিনি ওয়ার্ড় ইউনিয়ন উপজেলার পৌরসভার কোন বিএনপির নেতার কোন সন্ত্রী ও  আত্মীয়স্বজন এবং সচ্ছল পরিবারে কেউ পাই নি।

দুস্থদের পাশাপাশি আওয়ামী লীগের ও জামায়াত সহ সর্বদলীয় লোকজন ও পেয়েছে বলে জানান তিনি। ‎ ‎কবির হাট উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা চৌধুরী বলেন, উপজেলার ইউনিয়নের ভিত্তিক তালিকা  তদারকি আমি   করেছি , এই গুলোতে শতভাগ প্রকৃত দুস্থ ও অসহায় নারীরা পেয়েছে বলেন জানান তিনি । তবে পৌরসভার তালিকা নিয়ে তিনি অবগত নয়।, এটি কবির হাট পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জুর  তদারকি  করেছেন বলে জানান তিনি। ‎

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version