গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা শহরের ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়ে ওই প্রতিষ্ঠানের ১৬ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অসুস্থ শিক্ষার্থীরা বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালের ডায়রিয়া বিভাগে চিকিৎসাধীন আছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এএসএম রুহুল আমিন। শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হলে একইদিন সকালে তাদের হাসাপতালে ভর্তি করে মাদরাসা কর্তৃপক্ষ।

আবাসিক মেডিকেল অফিসার এএসএম রুহুল আমিন বলেন, সকালে গাইবান্ধার ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার ১৬ জন শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। অবস্থা পর্যবেক্ষণ করে তাদের সবাইকে ভর্তি নেওয়া হয়েছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে (বিভাগে) তাদের চিকিৎসা চলছে।

এ সময় জানতে চাইলে তিনি বলেন, তাদের ফুড পয়জনিং (খাবারে বিষক্রিয়া) হয়েছে, প্রাথমিকভাবে তাই ধারণা করা হচ্ছে। তবে বর্তমানে শিক্ষার্থীরা শঙ্কামমুক্ত রয়েছে।

ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার মোহতামিম মাওলানা মানসুর রাহমান বলেন, মাদরাসায় প্রায় ২০০ জন বাচ্চা সবাই আবাসিকে থাকে। তারা তিনবেলাই মাদরাসার রান্না করা খাবার খায়। প্রতিদিনের মতোই গত রাতেও তারা স্বাভাবিক (সাদা ভাত, ডাল ও শিম ভাজি) খাবার খেয়ে শুয়ে পড়ে। এরপর রাত ২টার দিকে হঠাৎ কয়েকটা বাচ্চার পাতলা পায়খানা হয় এবং কয়েকটা বাচ্চা বমিও করে ফেলে। পরে আমরা স্যালাইনসহ প্রাথমিক ওষুধ খাওয়াই। তারপরেও বাথরুম-বমি কন্ট্রোল না হওয়ায় আমরা সকালে তাদেরকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করি। সেখানে তাদের চিকিৎসা চলছে। আমরা প্রত্যেক বাচ্চার অভিভাবকে খবর দিয়েছি

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version