এ,এম স্বপন জাহান
মধ্যনগর উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে লায়েছ ভূইঁয়া কল্যাণ ট্রাস্ট এর পক্ষ থেকে কৃতি ছাত্র ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি -২০২৩ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে লায়েছ ভূইঁয়া উচ্চবিদ্যালয় ও কলেজ হল রুমে ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয়,মহিষখলা উচ্চ বিদ্যালয়,বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়,চামরদানী উচ্চ বিদ্যালয় ও লায়েছ ভূইঁয়া উচ্চবিদ্যালয় ও কলেজের কৃতি শিক্ষার্থীদের মাঝে এই মেধা বৃত্তি প্রদান করা হয়।এসময় ৫ টি বিদ্যালয়ের দশম শ্রেণির ৪জন করে সর্বমোট ২০ জনকে জন প্রতি ৩ হাজার ও দ্বাদশ শ্রেণির মোট ৪ জনকে ৬ হাজার করে মেধা বৃত্তি প্রদান করা হয়।

লায়েছ ভূইয়া কল্যাণ ট্রাস্টের সহ- সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মামুন মিয়ার সঞ্চালনায় মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন লায়েছ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রভাষক রিপন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্রছাত্রী,অবিভাক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version