তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে কুলাউড়ায় একাধিক ছিনতাই ও চুরির মামলার অভিযুক্ত এবং চিহ্নিত ছিনতাইকারী মোস্তাফিজুর রহমান ফুলের শেষ রক্ষা হয়নি, অবশেষে পুলিশের খাঁচায় ধরা পড়লো। বুধবার বিকেলে উপজেলার জয়চন্ডী বিজয়া সড়ক এলাকা থেকে ছিনতাইকারী ফুলকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেকের নির্দেশনায় এএসআই নাজমুল হোসেন ও পুলিশ সদস্য মো. মোশাররফ হোসেন গোপন তথ্যের ভিত্তিতে মামলার পরোওয়ানাভুক্ত আসামি মোস্তাফিজুর রহমান ফুলকে গ্রেপ্তার করতে অভিযান চালায়। বিজয়া সড়কে তার অবস্থান শনাক্ত করে সেখানে এএসআই নাজমুল হোসেন ও পুলিশ সদস্য মো. মোশাররফ হোসেন উপস্থিত হন। ফুল পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সফল হতে পারেনি। পুলিশ অবশেষে তাকে ধরতে সক্ষম হয়।

থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, একাধিক মামলার আসামি মোস্তাফিজুর রহমান ফুলের অবস্থান নিশ্চিত হয়ে কুলাউড়ার বিজয়া সড়ক এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি দেখে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে ধরতে সক্ষম হয় পুলিশ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version