রাজধানীর নয়াপল্টনে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ সংক্রান্ত একটি নির্দেশনার কপি হাতে পেয়েছে বলে খবর দিয়েছে ইংরেজি দৈনিক ডেইলি স্টার। প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এটি জারি করা হয়, ডাক ও টেলিকম বিভাগ এটির অনুমোদন দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে টেলিকম অপারেটরগুলোকে।

উল্লেখ্য, আজ রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসমাবেশ করছে বিএনপি। একইদিন দুই কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। যদিও সেখানে ইন্টারনেট সেবা স্বাভাবিক আছে বলে জানা গেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version