স্টাফ রিপোর্টার : নেত্রকোণার কলমাকান্দায় অটোরিকশার চার্জারের সংযোগ খুলতে গিয়ে অপু মিয়া নামে এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬টা দিকে কলমাকান্দা সদর ইউনিয়নের চত্রংপুর গ্রামে নিজ বাড়ীতে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত অপু মিয়া একই গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় একজন অটোচালক।

জানা যায়, প্রতিদিনের মতো গত শুক্রবার রাতে বসত বাড়িতে নিজের অটোরিকশা চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন অপু। শনিবার সাকলে ঘুম থেকে উঠে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করতে যান। চার্জারের সংযোগ খোলার সময় অসাবধানতাবসত বিদ্যুৎপৃষ্টে ছটফট করতে থাকেন। পরিবারের সদস্যরা তা দেখেতাৎক্ষণিক বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে অপু মিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন পাল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই অপু মিয়ার মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানার ওসি আবুল কালাম সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version