জীবাশ্ম জ্বালানি ও ভুয়া প্রযুক্তিতে জেরা’র বিনিয়োগ বন্ধের দাবীতে সুনামগঞ্জ তরুনদের অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। উন্নয়ন সংস্থা হাউস, ক্লিন ও বিডব্লিউজিইডি উক্ত কর্মসূচীর আয়োজন করে।
কর্মসূচী চলা কালে তরুন – যুবকরা প্লাকার্ড উঁচিয়ে ধরে জীবাশ্ম জ্বালানি থেকে সকল বিনিয়োগ প্রত্যাহার, জীবাশ্ম জ্বালানি ভিত্তিক সকল প্রকল্প বাতিল, ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি তে পর্যাপ্ত বিনিয়োগ করা, পরিবেশ দূষনের ক্ষতিপূরণ প্রদান এবং জেরার প্রকল্প দ্বারা ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগণকে ক্ষতিপূরণ প্রদানের দাবী করেন।
অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন সুজনের নির্বাহী পরিচালক নির্মল ভট্টাচার্য, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, অনির্বাণ মহিলা সংঘের সভাপতি শিল্পী বেগম, খামারী সংঘের যুগ্ম আহবয়ক জাহির উদ্দিন জাহিদ প্রমুখ। উল্লেখ্য, ২০১৫ সালে জাপানীজ কোম্পানি ” জাপান এনার্জি ফর নিউ ইরা- জেরা ” প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার মাত্র ৮ বছরের মধ্যে কোম্পানিটির বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৬৭ হাজার মেগাওয়াটে পৌঁছে গেছে। বাংলাদেশে এলএনজি টার্মিনাল এবং জীবাশ্ম তে জেরা’র ৪৮ কোটি ডলার বিনিয়োগ রয়েছে। এ কোম্পানিটির মালিকানায় মহেশখালীতে বার্ষিক ৩৭ টন সক্ষমতার একটি ভাসমান টার্মিনাল আছে। গ্যাস সরবরাহ হোক বা না হোক এলএনজি টার্মিনাল বাবদ বার্ষিক ৮৭১ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিতে হয়। যা বাংলাদেশের জাতীয় স্বার্থ পরিপন্থী।
ব্রেকিং নিউজ
- নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা অন্বেষণে কেন্দুয়ায় শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
- মুক্তিযোদ্ধার দাফনে বাধা: নেত্রকোনায় লাশ তুলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের দাবি
- ঝালকাঠিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
- নেত্রকোনা সীমান্তে বিজিবি’র অভিযানে ৯ লাখেরও বেশি টাকার চোরাই পণ্য জব্দ
- অবলা প্রাণ বাঁচানোর চেষ্টায় ঝরলো বৃদ্ধার প্রাণ, মদনে সড়ক দুর্ঘটনা
- সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের খসড়া চূড়ান্ত করতে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেয়া হচ্ছে
- অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই
- বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে : স্পিকার


