স্টাফ রিপোর্টার : নেত্রকোণার দুর্গাপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এসকল কাজের উদ্বোধন করেন নেত্রকোনা-১ আসনের এমপি মানু মজুমদার।

এর মধ্যে দুর্গাপুর পৌরসভায় চর মোক্তারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, এম.কে সিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলা (লিফটসহ) ভবন, গুজিরকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন, বিরিশিরি হতে গাঁওকান্দিয়া রাস্তার নির্মাণ কাজ এবং কুমুদগঞ্জ হতে শেহরাগঞ্জ-বালিচান্দা রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে, পৌর মেয়র আলহাজ্ব মাওঃ আব্দুছ সালাম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, পৌর কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গনি তালুকদার, সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিক, আওয়ামী লীগ নেতা আলী আজগর, শফিকুল ইসলাম, বিভাস সরকার, মোবারক হোসেন, বিপ্লব মজুমদার, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সহ-সভাপতি পাভেল চৌধুরী সহ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মানু মজুমদার বলেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা বলে শেষ করা যাবেনা। বর্তমান সরকারের এই উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। আমি আমার নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। আপনাদের যে কোনো সমস্যার জন্য সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আমি সাধ্যমত আপনাদের সমস্যার সমাধান করবো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version