মোঃ বেল্লাল হোসাইন নাঈম,
স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিল উপজেলায় বালিয়াধারে পুলিশি অভিযানে ইয়াবা সহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৬সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়। রাত ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে মোঃ বাবু (৩৮)কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ বাবু (৩৮) উপজেলার
০৯ নং খিলপাড়া ইউনিয়নের উত্তর বালিয়াধর আফসার উদ্দিন হাজি বাড়ীপ্রকাশ চার বাড়ীর খোরশেদ আলম ছেলে।

থানায় সূত্রে জানা যায়, এসআই সোহরাব হোসন বলেন, রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই আসামি বাবু ইয়াবা সহ তার ঘরে অবস্থান করছে। আমি সঙ্গীয় ফোর্স সহ তার ঘরে অভিযান চালিয়ে বাবুকে গ্রেফতার করতে সক্ষম হই। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তার দেখানো স্থান থেকে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।

চাটখিল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তাকে দুপুরে নোয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version