এ,এম স্বপন জাহান
মধ্যনগর উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (দ:) ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩ ঘটিকার দিকে উপজেলার বংশীকুন্ডা (দ:) ইউনিয়ন পরিষদ হলরুমে মাদক, জুয়া, চোরাচালান, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি, ডাকাতি, দাঙ্গা, মারামারি, সাইবার অপরাধ প্রতিরোধ কল্পে”
বিট পুলিশিং ও জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বংশীকুন্ডা দক্ষিণ ইউপি চেয়ারম্যান রাসেল আহমেদর সভাপতিত্বে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন।
বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন বিট অফিসার ইসমাইল হোসেন , সহকারি বিট অফিসার এএসআই আজিম।
এছাড়াও উপস্থিত ছিলেন বংশীকুন্ডা বাজার কমিটি, বিভিন্ন পেশাজীবি ও সংঘটনের নেতৃবৃন্দ।
বক্তারা বিট পুলিশিং সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে বক্তব্য প্রদানসহ মতবিনিময় করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version