এ,এম স্বপন জাহান
মধ্যনগর উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার ৬ ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।

শনিবার ২ সেপ্টেম্বর মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এমরান হোসেনের দিকনির্দেশনায় এসআই মোঃ মশিউর রহমান, এসআই সুবাস চন্দ্র বর্মন, এএসআই ফরিদ উদ্দিন মুন্সি সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বিভিন্ন জায়গায় ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনা করে জিআর-১৬/১৫ (মধ্য) এর ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হল উপজেলার বংশীকুন্ডা (দ:)ইউপির ৮ নং ওয়ার্ড রসুলপুর গ্রামের মৃত ইসমাইল মিয়ার দুই ছেলে রিপন মিয়া ও রুপ্তন মিয়া,মৃৃত খোদা নেওয়াজের তিন ছেলে আলী রাজা,বদরুল মিয়া,আলী উসমান ও আলী উসমানের ছেলে সোহেল মিয়া।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন জানান,ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেপ্তার করিয়া আদালতে সোপর্দ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version