আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর মন্ডলপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হওয়া ৮টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন রংপুর জেলা পুলিশের অতিঃ পুলিশ সুপার আশরাফ সিদ্দিকী।

তারাগঞ্জ থানা পুলিশ সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৬ টায় আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া ৮ টি পরিবারকে ত্রাণ দেওয়া হয় । এ সময় প্রতিটি পরিবারের হাতে দুই বস্তা চাল (৫০ কেজি) , ১০ কেজি ডাল ও ৩ হাজার টাকা প্রদান করা হয়।

উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান, ওসি তদন্ত জহুরুল হক , এএসআই শাহান শাহ , জাপা নেতা ও ইউপি সদস্য তুহিনুর ইসলাম (তুহিন) , আসাদুজ্জামান সাজু মন্ডল , সিরাজুল ইসলাম দুলাল প্রমুখ ।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার ( ২৪ আগস্ট ) রাত ৮ টায় বৈদ্যুতিক গোলযোগের কারণে ওই অগ্নিকণ্ডের ঘটনা ঘটে। এতে ৮ টি পরিবারের অন্তত ১৫ টি ঘর , গৃহপালিত পশু , টাকাপয়সা , আসবাবপত্র , কাপড়চোপড় পুড়ে ছাই হয়ে অন্তত ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version