নিজস্ব প্রতিবেদক# ফরহাদ খোন্দকার

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোহাম্মদপুর থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি রাশেদ খান স্বপন এর সভাপতিত্বে ও সংগ্রামী সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধার কৃতী সন্তান মোঃ নুর আলম সিদ্দিকী এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল সিদ্দিক তুহিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ খন্দাকার।

এ সময় উপস্থিত ছিলেন, ৩২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, কবি মোঃ নাসির উদ্দিন দুলাল, ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ নাসির উদ্দীন খান মনির সহ প্রমুখ।

সবশেষে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকল শহীদের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ উদ্বোধন করেন, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল সিদ্দিক তুহিন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version