তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের জুলাই মাসে জেলার শ্রেষ্ঠ ওসি মৌলভীবাজার সদর মডেল থানার মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী নির্বাচিত হয়েছেন। একই মানদন্ডে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার মোঃ ইমতিয়াজ সরকার এবং একই থানার এএসআই মোঃ মাহবুবুল আলম। সোমবার (৭ আগষ্ট) পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, পিপিএম (বার) শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার ওসি ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগনের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন। অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও থানার অফিসার ইনচার্জগণ। ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল অফিসার ও ফোর্সদের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফল। তিনি শ্রেষ্ঠত্বের এই অর্জন মৌলভীবাজার সদর মডেল থানার সকল কর্মকর্তাদের উৎসর্গ করেন।
ব্রেকিং নিউজ
- বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত
- অতিরিক্ত সময়ের দুই গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
- রেফারিকে মেসির কড়া বার্তা, ‘আমাকে সম্মান দেখিয়ে কথা বলুন’
- সরকার সর্বোচ্চ দায়বদ্ধতা নিয়ে বন্যার্ত মানুষের পাশে রয়েছে: মাহদী আমিন
- বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
- সাপাহারে আম বাজার থেকে অবৈধভাবে ‘আম তোলা’ বাহিনীর ৫ সদস্য গ্রেফতার
- লিবিয়ায় নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরলেন মাদারীপুরের তাহসান
- মাদারীপুরে থানা থেকে পালানো নারী আসামীকে পুনরায় গ্রেপ্তার



