পিএনকে স্টেডিয়ামে শনিবার (২২ জুলাই) মেসিকে ছাড়া খেলতে নেমে গোলের দেখা পাচ্ছিল না ইন্টার মায়ামি। প্রথমার্ধের প্রায় শেষ দিকে সেই ডেডলক ভাঙে রবার্ট টেইলরের গোলে। রবি রবিনসনের অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি।

আজুলের বিপক্ষে শুরু থেকে ছিলেন না মেসি। বেঞ্জামিন ক্রেমাশ্চির বদলি হিসেবে নেমে দলকে জয় উপহার দেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। তখন অবশ্য ১-০ গোলের লিড ছিল ডেভিড বেকহ্যামের দলের। কিছুক্ষণ পরই সমতায় ফেরে আজুল।

ড্রয়ে শেষ হতে যাওয়া ম্যাচে ইন্টারকে জয় এনে দেন মেসি। অতিরিক্ত সময়ে ডি বক্সের বাইরের ফ্রি কিক থেকে মেসির গোল, ৬ ম্যাচ পর জয় ইন্টার মায়ামির।

৫৪ মিনিটে বদলি হিসেবে নামেন লিও। কিন্তু ৬৫ মিনিটে গোল হজম করে বসে তার দল। মেসি অবশ্য আস্থার প্রতিদান দিয়েছেন। অতিরিক্ত সময়ে তার দল ফ্রি কিক পায় ডি বক্সের একটু বাইরে। সেখান থেকে বাঁ পায়ের দৃষ্টিনন্দন শটে লক্ষ্যভেদ করেন তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version