নিজস্ব প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি থানাধীন ১নং কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি করেছে স্থানীয় সামাজিক সংগঠন হোসেনপুর সোসাইটি। গত ১৯শে জুলাই থেকে ২১শে জুলাই পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

এর আগে তিনদিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন হোসেনপুর মুসলিম একাডেমির সভাপতি মো: জাহেদুল হক। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে- ইউনিয়নের ৮টি মাদ্রাসা, ১৩টি সরকারি প্রাইমারী স্কুল, ৪টি হাইস্কুল, ২টি কলেজ, ৪টি কিন্ডারগার্টেন এবং ৫টি মসজিদে মোট ৮৫০ টি বৃক্ষরোপণ করা হয়। এতে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীরা। এমন ইতিবাচক কর্মকান্ড অব্যাহত রাখার জন্য তারা সংগঠনটির স্বেচ্ছাসেবকদের উৎসাহ প্রদান করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version