তানভীর আহমেদ:
হাওর অঞ্চলে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেণু পোনা নিধন বন্ধে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহত্তর শনি ও মাটিয়ান হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় দুই লাখ টাকা মূল্যের কারেন্ট জাল সহ বিভিন্ন ধরনের জাল জব্দ করা হয়। পরে জব্দ কৃত ঐসব জাল বিকাল ৫টায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার (১৬ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান রনি’র নেতৃত্বে উপজেলার বৃহত্তর শনি ও মাটিয়ান হাওরে বিশেষ অভিযান পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়। এসম সঙ্গে ছিলেন উপজেলা মৎস অফিসার ইউসুফ আলী সহ পুলিশ ও আনসার সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষা করতে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version