তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় দোকানের বকেয়া টাকা চাওয়ায় ও বাকিতে পণ্য না দেওয়ায় মারধরের শিকার হয়ে মোহাম্মদ নজাক আলী (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (৯ জুলাই) সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এর আগে, গত ২৯ জুন (ঈদের দিন) সন্ধ্যায় উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের পুষাইনগর বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৯ জুন সন্ধ্যায় উপজেলার পুষাইনগর বাজারে নজাক আলীর দোকানে পণ্য কিনতে যান একই এলাকার পারভেজ, ফয়সল ও মান্না। নজাক আলী তাদের কাছে বকেয়া টাকা চাওয়ায় এবং বাকিতে পণ্য দিবেন না বলে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে পারভেজ, ফয়সল ও মান্নাসহ ৬/৭ জন মিলে নজাক আলীর ওপর হামলা চালায়। এ সময় নজাকের ভাই মফিজ আলীও আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসা শেষে গত ৩ জুলাই নজাক আলী বাড়িতে ফিরলে শনিবার (৮ জুলাই) রাতে নজাকের শারীরিক অবস্থার অবনতি হলে আবারও মৌলভীবাজার সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার (৯ জুলাই) সকালের দিকে মারা যান। মারধরের শিকার মফিজ আলীও মৌলভীবাজার সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নজাক আলীর বড়ভাই নিয়ামত আলী। তিনি জানান, এ ঘটনায় পারভেজ, ফয়সল ও মান্নাসহ ৬/৭ জনকে আসামি করে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক প্রতিবেদককে জানান, নজাক আলী নিহতের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত আছে।
ব্রেকিং নিউজ
- ওষুধের দোকানে ইয়াবা বিক্রি! নেত্রকোনায় ফার্মেসি মালিক আটক
- নেত্রকোনায় ৩১ বিজিবির ২৪ ঘণ্টার অভিযান: বিপুল পরিমাণ মাদক ও পণ্য উদ্ধার
- ফেনসিডিলের নতুন রূপ ‘ফেয়ারডিল’! তারাকান্দায় পিকআপসহ আটক কারবারি
- পুঁথিগত বিদ্যার গণ্ডি পেরিয়ে: নেত্রকোনায় খুদে শিক্ষার্থীদের ৫ ক্লাবের যাত্রা
- ব্রিজ সাড় দাঁড়িয়ে মাটির অভাবে দশ গ্রামের মানুষের চলাচলে বাঁধা
- দেশের সব অবৈধ ক্লিনিক ফ্যাসিস্ট সরকারের আমলে চালু করা হয়েছে মাদারীপুরে: স্বাস্থ্যমন্ত্রী
- কারাগারে ঠাঁই হল সেই আলোচিত ভেটেরিনারি কর্মী ফিরোজ ও তার সহযোগীদের
- তারাগঞ্জে অবৈধ বালু উত্তোলন: দুই জনের ১ লাখ টাকা জরিমানা


