আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যশোর জেলা সম্মেলন উপলক্ষে শার্শায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৮ই জুলাই) বিকেল ৫টায় শার্শা থানা স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে শার্শা থানা সেচ্ছাসেবকলীগের উদ্যেগে সভাটি অনুষ্ঠিত হয়। আগামী ১২ই জুলাই বুধবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যশোর জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। বাগআঁচড়া স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শিশির’র সভাপতিত্বে আনুষ্ঠানে বক্তব্য রাখেন শার্শা থানা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মো হাজী বাবলুর রহমান, সদস্য মফিজুর রহমান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন নিজামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইদ্রিস আলী, যুগ্ম আহ্বায়ক হাদিউজ্জামান, বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এবিএস রনি, আব্দুর রশিদ, কায়বা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অহিদুজ্জামান, পুটখালী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মনিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিনসহ সংগঠনের অন্যান নেতৃবৃন্দ।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় ইয়াবা পাচারের অভিনব ছক ফাঁস, বই কেটে লুকানো ছিল মাদক
- কালভার্ট নির্মাণ শেষ, দেড় মাসেও নেই সংযোগ সড়ক
- তিস্তায় পাথর লুট, জব্দ ২৫ হাজার সিএফটি
- চুচুয়ায় গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে পেট্রোলের বোতল
- নেত্রকোনার চল্লিশায় মাদ্রাসায় হামলা: দোষীদের শাস্তির দাবিতে রাজপথে আলেম সমাজ
- সৌদি আরবে ফ্লাইট বিপর্যয়, ঢাকায় আটকে ১৪ হাজারের বেশি যাত্রী
- জ্বালানি সংকটের মধ্যে আরও ৯ কার্গো এলএনজি কিনছে সরকার
- সয়াবিন তেলে সিসা থাকার খবর অপপ্রচার : বাণিজ্যমন্ত্রী


