বৃহস্পতিবার ৩৮ বছরে পা দিয়েছেন বলিউড তারকা রণবীর সিং। জন্মদিনে গোটা বলিউড রণবীরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিল। এত এত শুভেচ্ছার মাঝে নজরে পড়েনি দীপিকার শুভেচ্ছা। তাহলে কি কাজের ব্যস্ততার মাঝে দীপিকা, রণবীরের জন্মদিনটাই ভুলে গেলেন! নাকি দুজনের সম্পর্কে তিক্ততা বাড়ল? এমন জল্পনা বলিউডে।

যদিও দুজনের সম্পর্ক নিয়ে এমন জল্পনা প্রথম নয়। এর আগেও বহুবার প্রকাশ্যে এসেছে দীপিকা ও রণবীরের ভাঙনের খবর। তবে নিজেদের দাম্পত্য জীবন নিয়ে একেবারেই মুখ খুলতে নারাজ তারা।

এবার ও খুব একটা খুললেন না মুখ। তবে ইঙ্গিতেই বুঝিয়ে দিলেন, রণবীরই তার কাছে সব। সম্প্রতি ভোগ ম্যাগাজিনের জন্য বিশেষ ফটো শুট করেছেন রণবীর। আর সেই ছবিই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে স্বামীর প্রশংসায় পঞ্চমুখ দীপিকা।

রণবীর সিংকে পরবর্তীতে করণ জোহরের পারিবারিক ছবি ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’তে অভিনয় করতে দেখা যাবে। আলিয়া ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। ছবিটির মাধ্যমে সাত বছর পর করণ জোহরের নির্দেশনায় আবারও চমক দেখাবেন।

চলতি বছরের ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। পাশাপাশি ফারহান আখতারের সিনেমা ’ডন থ্রি’তে প্রধান চরিত্রে অভিনয় করারও কথা। এছাড়াও তেলেগু নির্মাতা নাগা অশ্বিনের পরিচালনায় একটি সিনেমাতেও অভিনয় করতে পারেন রণবীর।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version