চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেররশিয়া সবুজ সংঘের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। শনিবার বিকাল ৪:৩০ মিনিটে তেররশিয়া সবুজ সংঘে সকল স্তরের জনসাধারণের উপস্থিতিতে কন্ঠ ভোটে সভাপতি আতিকুল আলম রানা ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন নির্বাচিত হয়। উপস্থিত সকলের আলোচনার ভিত্তিতে তেররশিয়া সবুজ সংঘের ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান, সহ-সভাপতি আল মামুন (মামলোত), সহ-সভাপতি মোতালিব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম,অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, দপ্তর সম্পাদক মাহবুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক কুতুবউদ্দিন , প্রচার সম্পাদক মামুনুর রশিদ, সহ-প্রচার সম্পাদক শ্রী অসিত কুমার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (রাসেল)। তেররশিয়া সবুজ সংঘের নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান কে প্রধান সমন্বয়ক করে ৬ সদস্যের নির্বাচনী বোর্ড গঠনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৬৮ সালের তেররশিয়া সবুজ সংঘটি স্থাপিত হয় । প্রথম দিকে ও আনুমানিক ২০১১ সাল পর্যন্ত সংঘ বা ক্লাবের সকল কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হলেও পরবর্তী সময়ে ক্লাবে খেলাধুলা সহ সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বর্তমানে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে হলে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। নতুন প্রজন্ম এটি চিন্তা করে তেররশিয়া সবুজ সংঘ টিকে আধুনিক করার লক্ষ্যে নতুন কমিটির সকল সদস্য ও পুর্নাঙ্গ কমিটির মাধ্যমে কাজ করার জন্য একাত্মতা প্রকাশ করেন। নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম জানান, তেররশিয়া সবজ সংঘ টি একটি ঐতিহ্যবাহী অরাজনৈতিক, অলাভজনক সংঘ বা ক্লাব। এই সংঘটিতে বিগত কয়েক বছর থেকে সকল কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। নবনির্বাচিত কমিটির সকল সদস্য ও যুব সমাজ কে সাথে নিয়ে সংঘ বা ক্লাব টির উন্নয়নে কাজ করে যাবো ইনশাল্লাহ।
ব্রেকিং নিউজ
- আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী
- নাগরপুরে প্রায় ৪ কোটি টাকার সেতু নির্মাণ অ্যাপ্রোচ সড়ক না থাকায় দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
- সাপাহারে প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টারের গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত
- সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা
- আটপাড়ায় ‘হাসিনা বানু ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার’-এর শুভ উদ্বোধন:
- ডিমলায় বুড়ি তিস্তা নদীর বাঁধ সংস্কার কাজের শুভ উদ্বোধন করলেন এমপি সাত্তার
- এমপিও শিক্ষকদের বদলি শুরু, প্রথমে ডিমলার সন্তান কুমিল্লার শিক্ষক খাইরুলের বদলি
- মধ্যনগরের বাঙ্গালভিটা সীমান্তে বিজিবির অভিযানে ২৮টি ভারতীয় গরু জব্দ


