নাজমুল হাসান,ডাসার(মাদারীপুর)প্রতিনিধিঃ মাদারীপুরের ডাসারে গ্রেপ্তার হওয়া মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামি হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ১১ ঘণ্টা পর পুনঃরায় আটক করতে সক্ষম হয়েছে ডাসার থানা পুলিশ। শনিবার (০১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার উত্তর ভাউতলী নামক গ্রামের একটি পাটক্ষেত থেকে তাকে পুনঃরায় গ্রেপ্তার করা হয়। এর আগের দিন বেলা ১১টার দিকে ডাসার উপজেলার বয়াতিবাড়ি সংলগ্ন আদম আলী হাওলাদারের ইটভাটার পাশের সড়ক থেকে পুলিশের মটরসাইকেল থেকে লাফিয়ে দৌড়ে পালিয়ে যান গ্রেপ্তার হওয়া খোকন মুন্সী (৩২)। তিনি ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মোতালেব মুন্সীর ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে, একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি খোকন মুন্সীকে গোপন তথ্যের ভিত্তিতে ভুরঘাটা বাসস্ট্যান্ড এলাকা থেকে শনিবার সকালে গ্রেপ্তার করেন ডাসার থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুশিল মুখোপাধ্যায়। একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে এবং মাঝে আসামিকে বসিয়ে মোটরসাইকেল চালাচ্ছিলেন সুশিল। মোটরসাইকেলটি ডাসার থানার দিকে রওনা হয়ে বয়াতিবাড়ি এলাকার আদম আলী হাওলাদারের ইটভাটার কাছে পৌঁছালে সুযোগ বুঝে আসামি মোটরসাইকেল থেকে হাতকড়া পরা অবস্থায় লাফ দেন। পরে একটি পরিত্যক্ত ইটভাটার মধ্যে দিয়ে সজোরে দৌড়ে পালিয়ে যান তিনি। এই বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, পালিয়ে যাওয়া ওই আসামিকে ধরতে পুলিশের একাধিক টিম কাজ করেছে। পরে রাতে একটি পাটক্ষেত থেকে খোকনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে।
ব্রেকিং নিউজ
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চাপে বাংলাদেশ, দ্বিতীয় ইনিংসে ২৯৪ রানে পিছিয়ে টাইগাররা
- বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ, উৎপাদন নীতি নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস
- চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী, ইতিহাস গড়ল পাকিস্তান
- তিন লাখ ছাত্রীকে বিনামূল্যে সাইকেল দেবে সরকার
- কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চান ধর্মমন্ত্রী
- বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ডাকল জামায়াত
- সরকারি হাসপাতালগুলো আধুনিকায়নের কাজ করছেন প্রধানমন্ত্রী
- নারায়ণগঞ্জের সাত খুনের পেছনে ৬ কোটি টাকার লেনদেন! আপিল শুনানিতে আলোচনায় জিয়াউল আহসানের নাম


