ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে বিকেল তিনটায় কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে আটটায় দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পলাশ এর পরিচালনায় ভার্চুয়ালী বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, উপজেলা আওয়ামী লীগের সাধরণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, যুগ্ন সাধারণ সম্পাদক মোকাররম হোসেন তালুকদার, পাইকুরাটি ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা সারোয়ার জাহান মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ আব্দুল বারেক ছোটন, সুনামগঞ্জ নবীন লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন সাগর প্রমুখ।
ব্রেকিং নিউজ
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৪২
- আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে ডিমলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
- জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
- বকশীগঞ্জে গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার আটক- ৪
- অহিংসা ও শান্তি চর্চার মাধ্যমে বিশ্বে সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে : পানিসম্পদ মন্ত্রী
- সৌরবিদ্যুতে ইউনিট প্রতি সাশ্রয় ৫-৬ টাকা, মিলবে পরিবেশগত সুফল
- আইএমএফ-বিশ্বব্যাংকের বার্ষিক সভা শুরু ব্যাংককে, নিজস্ব সংস্কার পরিকল্পনা তুলে ধরবে বাংলাদেশ
- ৩৫ হাজার মুক্তায় দেবী দুর্গার অপরূপ সাজ, সাতক্ষীরার বুড়িয়ায় দর্শনার্থীদের ঢল


