লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৯০ পিচ নিষিদ্ধ ট্যাপেন্ডাটল ট্যাবলেট সহ রাসেল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যার আগে উপজেলার খনগাঁও ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে মাদক সহ তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া রাসেল লোহাগাড়া চাঁদপুর এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে। ঠাকুরগাঁও ডিবি পুলিশের উপ-পরিদর্শক জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ তিনি শনিবার সন্ধ্যার আগে খনগাঁও ইউনিয়নের চাঁদপুর এলাকায় অভিযান চালান। এ সময় লোহাগাড়া বাজারের সবুজ হোটেলের সামলে ট্যাপেন্ডাটল ট্যাবলেট বিক্রির সময় রাসেলকে হাতে নাতে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯০ পিচ নিষিদ্ধ
ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়। পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ডিবির অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে থানায় তার বিরুদ্ধে মাদক আইনে
মামলা হয়েছে।
ব্রেকিং নিউজ
- মেয়ে ফিরল বাড়িতে, মিথ্যা মামলা দিয়ে বাবা গেলেন জেলে!
- কেন্দুয়ায় জুলাই শহীদের বোনকে ধর্ষণচেষ্টা, ৯ দিনেও অধরা আসামিরা
- জিআই পণ্য নকশি কাঁথা: বিশ্ববাজারে রপ্তানির লক্ষ্যে জামালপুরে কর্মশালা
- মোহনগঞ্জে পিতৃত্বের অস্বীকৃতি ও নির্যাতন: অবশেষে গ্রেপ্তার ভগ্নিপতি
- কেন্দুয়ায় জমি বিক্রির ফাঁদে ৩০ লাখ টাকা লোপাট: অবশেষে খাঁচায় প্রতারক
- প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক
- নাগরপুর থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করেছে এসআরবি


