মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার অভয়নগর উপজেলার মধুপুর গ্রামে অভয়নগর থানা পুলিশ ও ভাটপাড়া তদন্তকেন্দ্রে কর্মরত পুলিশের একটি চৌকস টীম অভিযান পরিচালনা করে সন্ত্রাসী মোঃ নূর ইসলাম (৫০) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি নূর ইসলাম উক্ত থানার মধ্যপুর গ্রামের মৃত আব্দুল গফুর মীরের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী, অভয়নগর উপজেলাকে সন্ত্রাসী ও মাদকমুক্ত করার লক্ষ্যে প্রতিনিয়ত অভিযান পরিচালিত হয়।তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভয়নগর থানার দায়িত্ব প্রাপ্ত অফিসার ইনচার্জের নেতৃত্বে অভয়নগর থানাধীন ভাটপাড়া তদন্ত কেন্দ্রে কর্মরত এসআই(নিঃ) মোঃ মকলেচুর রহমান, সংগীয় এএসআই(নিঃ) মোঃ শাকিল খাঁন, গোলাম মোস্তফা,ওহিদুজ্জামান,গোলাম রসুলসহ
সন্ত্রাসী নূর ইসলামকে গ্রেফতার করে এবং তার দেওয়া তথ্য অনুযায়ী বসত ঘর সংলগ্ন খড়ি রাখার ঘরের মেঝেতে মাটির নিচে রাখা ০১টি দেশীয় তৈরি তিননলা শুটারগান, যাহার বাটসহ লম্বা ২৭ ইঞ্চি, তিনটি ফায়ারিং পিন, তিনটি ট্রিগারযুক্ত উদ্ধার করেন।

এ সংক্রান্ত বিষয়ে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে বিচারের জন্য আসামিকে আজ শুক্রবার (১৬ জুন) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version