ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার শতবছরের পুরনো অ্যাশেজ সিরিজ আজ বাংলাদেশ সময় বিকালে শুরু হয়েছে। এ নিয়ে অ্যাশেজের ৭৩তম আসর অনুষ্ঠিত হচ্ছে। মর্যাদার এই লড়াইয়ে অজিরা জিতেছে ৩৪ বার, ইংলিশদের জয় ৩২ বার।

সর্বশেষ সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ হয়েছিল জো রুটের নেতৃত্বাধীন ইংল্যান্ড। হেরেছিল ৪-০ ব্যবধানে। এর পরই নেতৃত্বে পরিবর্তন আসে। বেন স্টোকস নেন ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব। এবার ঘরের মাঠ এজবাস্টনে সেই হারের ক্ষত শুকানোর প্রত্যয় বেন স্টোকস-রুটদের। আবার ইংল্যান্ডের মাটিতে দুই দশক ধরে টেস্ট সিরিজ জিততে পারেননি অজিরা।

ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ২০০১ সালে অ্যাশেজ জিতেছিল অস্ট্রেলিয়া। তবে দ্য ওভালে ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে অজিরা রয়েছেন দারুণ ছন্দে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version