বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক দাতাদের কাছ থেকে পাওয়া মানবিক সহায়তা তহবিল সঙ্কটের কারণে চলতি মাস থেকে রোহিঙ্গাদের জন্য রেশন ব্যাপকভাবে কমানো হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অর্থায়নের আবেদন জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার(১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।
এতে বলা হয়, প্রত্যেক রোহিঙ্গাদের জন্য ১ জুন থেকে প্রতি মাসে ৮ মার্কিন ডলার (৮৪০ টাকা) সমমূল্যের খাদ্য ভাউচার দেওয়া হবে। এ অবস্থায় রোহিঙ্গাদের জন্য জরুরি অর্থায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।
সংস্থাটি আরও বলছে, চলতি বছরের শুরুতে রোহিঙ্গারা বিশ্ব খাদ্য কর্মসূচি থেকে মাথাপিছু মাসিক ১২ মার্কিন ডলার মূল্যমানের রেশন পাচ্ছিলেন। কিন্তু অর্থায়নের অভাবে ১ মার্চ থেকে তা কমিয়ে ১০ মার্কিন ডলার করা হয়। এখন তা আরও কমে ৮ মার্কিন ডলারে নেমেছে। রেশনের এই কাটছাঁট প্রায় ১০ লাখ শরণার্থীর জীবনে প্রভাব ফেলবে।
এ বিষয়ে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, রোহিঙ্গাদের খাদ্যসাহায্য কমে আসায় তাদের স্বাস্থ্য ও পুষ্টিতে ভয়াবহ প্রভাব ফেলবে। বিশেষ করে নারী, শিশুরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন। এ অবস্থায় আমরা জরুরিভিত্তিতে আন্তর্জাতিক সহযোগিতার আবেদন জানাচ্ছি। তিনি বলেন, রোহিঙ্গাদের কর্মসংস্থানের সুযোগ নেই। তারা সম্পূর্ণভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের অর্থায়নের ওপর নির্ভরশীল।
ব্রেকিং নিউজ
- লক্ষ্যমাত্রা পূরণের আগেই কলমাকান্দায় ধান কেনা বন্ধ, লোকসানের মুখে কৃষকেরা
- ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী নারী: খবর পেয়ে উদ্ধার করল কেন্দুয়া থানা পুলিশ
- ‘এক ক্লাস অইলে আমরা বাইরে খাড়ইয়া থাকি’: খালিয়াজুরীতে চরম ভবন সংকটে ব্যাহত শিক্ষা
- মদনে বিস্ফোরক আইনের মামলার আসামি ইসলাম উদ্দিন পুলিশের জালে
- ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী: মদনে প্রশাসনের উদ্যোগে চারা বিতরণ
- তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’
- বনের ফলেই জীবিকার স্বপ্ন: কেওড়ায় উপকূলের নতুন সম্ভাবনা
- মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান


