আরিফুর রহমান, ঝালকাঠি।।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এমপি বলেছেন,বিএনপি- জামায়াতের সময় এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। তাদের আমলে এদেশে বাংলা ভাইয়ের সৃষ্টি হয়েছিল।

এর মাধ্যমে আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে চেয়েছিল তারা। এখন নির্বাচনকে সামনে রেখে সারাদেশে সন্ত্রাস, নৈরাজ্য করে যাচ্ছে বিএনপি। জনগণকে সাথে নিয়ে তাদের এসব কর্মকান্ডের জবাব দেওয়া হবে।

সোমবার (২৯ মে) দুপুরে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমির হলরুমে উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ ক্ষমতা এসে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যার ফলে এদেশের মানুষ বর্তমানে শান্তিতে বসবাস করতে আছে।

ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম,জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত বক্তব্য রাখেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version