তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাস চালক উত্তম কুমার (৪৫) নিহত হয়েছেন।

সোমবার (২৯ মে) রাত ১০ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে শহরের সরকার ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উত্তম জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার বাসিন্দা।দুর্ঘটনার শিকার বাসটির যাত্রী নাজমুল জানান, ঢাকা থেকে অরিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধা যাচ্ছিল। তিনি চালকের পেছনের সীটে বসা ছিলেন। পথে পলাশবাড়ী পৌর শহরের সরকার ফিলিং স্টেশন এর পাশে অন্য গাড়ির চাপে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী ভুট্টা বাহী একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসচালক উত্তম ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা জানান, সংঘর্ষের পর বাসটি সড়কের পাশের একটি টি-স্টলে ঢুকে যায়। সৌভাগ্যক্রমে দোকানি জিয়া বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মশিউর রহমান নিহতের পরিচয় নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালানো হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুদ রানা জানান, নিহত বাসচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version