মৌলভীবাজারের কুলাউড়ায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ। সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ইছবপুর রেলব্রিজ নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স ৬০ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে কুলাউড়া উপজেলাধীন টিলাগাঁওয়ের ইছবপুর রেলব্রিজের পাশে ওই মহিলার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি আরও জানান, সোমবার সকালে কোনো এক সময় ট্রেনের ধাক্কায় ওই মহিলার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version