গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ২৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ নুর ইসলাম (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক নুর ইসলাম উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের পূর্ব হরিচন্ডি গ্রামে বানু শেখের ছেলে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২১মে) ভোরে এসআই সামিদ উল্লাহর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে পূর্ব হরিচন্ডি গ্রামের নুর ইসলামের বিছানার নিচ থেকে ২৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করা হয়। আটককৃত নুর ইসলাম মাদক ব্যবসার সাথে জড়িত। থানায় মামলা দায়েরের পর উদ্ধারকৃত আলামত সহ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version