রবিবার, অক্টোবর ১৮

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে ফাতেমা বেগম (৪৫) নামের এক বোন খুনের ঘটনায় নিহতের ভাইয়ের করা মামলার প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)।

শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে র‍্যাব-৭ এর একটি আভিধানিক দল নগরীর বন্দর থানার ইশান মিস্তিরি হাট এলাকায় ভাড়া বাসা হতে তাদের গ্রেপ্তার করে।

আটককৃতরা হলো, রেজাউল করিম (৩৫), নাসিমা আক্তার (৩৩), ছখিনা খাতুন (৫০)। তারা সকলেই আনোয়ারা উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুলাল পাড়া আজিজ মেম্বারের বাড়ির বাসিন্দা।

এবিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কায়েমুল ইসলাম বলেন, পুলিশের সহযোগিতায় র‍্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের একটা আভিযানিক দল অভিযান পরিচালনা করে মামলার প্রধান তিন আসামীকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য যে, বুধবার (১৭ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ১নং বৈরাগ ইউনিয়নের কুলালপাড়া এলাকায় কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাই রেজাউল করিমের আঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফাতেমা বেগম। এঘটনায় নিহতের ভাই মোঃ আমিন বৃহস্পতিবার (১৮ মে) রাতে রেজাউল করিম (৩৫), নাসিমা আক্তার (৩৩), ছখিনা খাতুন (৫০), নুরুচ্ছফা (৫৫)সহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version