বুধবার, সেপ্টেম্বর ২৩

 

গাইবান্ধা প্রতিনিধি: শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিস এর উদ্যোগে ১৩ ই মে  শনিবার  গাইবান্ধা সদরের দক্ষিণ ধানঘড়ার শাপলা মিল এলাকায় অসহায়, দরিদ্র ও অসচ্ছল শতাধিক পরিবারের মাঝে গরুর গোশত বিতরণ করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক এই সাহায্য সংস্থাটির বাংলাদেশ অফিস এর কান্ট্রি ডিরেক্টর মুহাম্মদ হামদান আল জারি এর অনুমোদনে এই গোশত বিতরণ করা হয়। গোশত পাওয়া ৮০ বছরের বৃদ্ধ আব্বাস আলী জানান, দরিদ্র হলেও গরুর গোশত আমার প্রিয় খাবার। কিন্তু, বাজারে দাম অনেক বেশি হওয়ায় কিনে খেতে পারিনা। কোরবানির ঈদে বড়লোকেরা গোশত বিতরণ করলে খেতে পারি। অনেকদিন পর আজকে পাওয়া এই গোশত দিয়ে ভাত খেতে পারব। এসময় তিনি সংস্থা এবং সংস্থাটির বাংলাদেশ অফিস এর কান্ট্রি ডিরেক্টর এর জন্য দোয়া করেন। উল্লেখ শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনালের এই মানবিক সহায়তা কার্যক্রমের আওতায়, গাইবান্ধা ছাড়াও দেশের বিভিন্ন এলাকাতে আরও দুই শতাধিক দরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে গরুর গোশত বিতরণ করা হয়।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version