স্টাফ রিপোর্টার : নেত্রকোনা পূর্বধলা উপজেলায় জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ৭৯ বস্তা অর্থাৎ তিন টন ৯৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় শৈলেন্দ্র চন্দ্র দাস নামে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।

রবিবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে আটককৃতকে আদালতে প্রেরণ করেছে থানা-পুলিশ। এরআগে এনএসআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স।

ইউএনও জানান, উপজেলার পাটবাজারে শৈলেন্দ্র চন্দ্র দাসের মেসার্স তীর্থ কনস্ট্রাকশন গুদাম ঘরে চোরাই পথে আনা ভারতীয় চিনি মজুদ করা হয়েছে। এমন তথ্য এনএসআই এর নজরে আসলে আমাকে বিষয়টি অবগত করে। পরে সেখানে পুলিশসহ অভিযান পরিচালনা করি। গুদাম ঘরে মজুদ ৫০ কেজি ওজনের ৭৯ বস্তায় তিন টন ৯৫০ কেজি ভারতীয় চিনির উপস্থিতি  পায়। এ সময় পুলিশকে শৈলেন্দ্র চন্দ্র দাসকে আটক ও তার বিরুদ্ধে মামলা করার নির্দেশনা  দেওয়া হয়েছে।

পূর্বধলা থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, আটক শৈলেন্দ্র চন্দ্র দাসের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। তাকে আজ (রবিবার) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version