মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ বোতল বিদেশী মদসহ  সুজিত পাশী (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় কমলগঞ্জ থানার এসআই পবিত্র শেখর দাস সঙ্গীয় ফোর্সসহ কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগানের সরিষাবিল এলাকায় অভিযান পরিচালনা করে সুজিত পাশীকে আটক করা হয়।আটক  সুজিত পাশী চাম্পারায় চা বাগানের সরিষাবিল এলাকার মৃত জগন্নাথ পাশীর ছেলে।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত সুজিত পাশীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।এসময় সুজিত পাশীর বসতঘরে তল্লাশি করে তার ঘরের খাটের নিচ থেকে  ৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সুজিত পাশী স্বীকার করে  ভারত সীমান্ত থেকে মদের বোতলগুলো বিক্রির জন্য এনেছিল।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে জানান
আটককৃত সুজিত পাশীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version