অনলাইন ডেস্ক: চট্টগ্রামে মাদক মামলায় লিটন চৌধুরী (৪০) নামে এক যুবকের ছয় মাসের সাজা হয়েছিল। সাজা থেকে বাঁচতে অভিনব পন্থা অবলম্বন করেন তিনি। নেন তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ। এভাবে সাত বছর পালিয়ে বেড়িয়েছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি তার।

রোববার রাত ১১টার দিকে লিটনকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকা থেকে পটিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।

লিটন চৌধুরী উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা গ্রামের রুহিনী চৌধুরীর ছেলে।

পটিয়া থানা পুলিশ জানায়, ২০১৩ সালে গাঁজাসহ চট্টগ্রাম নগরীতে গ্রেফতার হন লিটন চৌধুরী। ওই ঘটনায় পাঁচলাইশ থানায় দায়ের করা মামলায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের কারাদণ্ডের আদেশ দেন। এরপর থেকে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে তিনি জীবিকা নির্বাহ করেছেন। গত ৭ বছর ধরে তাকে পুলিশ খুঁজেছে। গোপন সংবাদে পুলিশ তার বিষয়ে জানতে পেরে রোববার রাতে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানিয়েছেন, সাজাপ্রাপ্ত আসামি তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে চট্টগ্রাম নগরীতে ঘোরাফেরা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার এসআই শহীদ বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত এ আসামিকে গ্রেফতার করা হয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

টিএমবি/এইচ

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version