Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন আব্বাস উদ্দিন খান

আরিফুর রহমান।।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্বাস উদ্দিন খান। বুধবার (২৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভাগের উপসচিব কাজী মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মো. আব্বাস উদ্দিন খানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে বদল/পদায়ন করা হলো।

চেয়ারম্যান নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন, তবে পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস অবসরে যান। এর পর থেকে বোর্ডের সচিব বাহারুল আলম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

Exit mobile version