সুনামগঞ্জের মধ্যনগরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা এক কিশোরীর লাশ উদ্ধার করেছে মধ্যনগর থানা পুলিশ।
শনিবার(২৫ মার্চ) সকালে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়নের বংশীকুন্ডা গ্রামে এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়।
মৃত সামিয়া(১৪) আক্তার বংশীকুন্ডা গ্রামের শাজাহান মিয়ার মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সামিয়া মায়ের সাথে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়।অনেক খোজাখুজির পরে সামিয়ার মা মমতাজ বেগম বাড়ির পাশের আম গাছের ডালের সাথে নিজের মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে এলাকাবাসীর সহযোগীতায় পুলিশ কে খবর দিলে।পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দ্রুত লাশ উদ্ধার করে।প্রাথমিক তদন্ত শেষে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।নিহতের পক্ষে কোন অভিযোগ না পাওয়ায় লাশ দাফন কার্য সম্পাদনের জন্য হস্তান্তর করা হয়েছে।এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় শ্রমিক সমাবেশ: শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি
- কেন্দুয়ায় ভোররাতে পুলিশের অভিযান: ২ মোটরসাইকেলসহ আটক
- কলমাকান্দায় স্বাস্থ্যসেবায় অনিয়ম: ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, মাদকসেবীর কারাদণ্ড
- কেন্দুয়ায় ফেসবুক স্ট্যাটাসের জেরে বিএনপি নেতার ওপর হামলা
- নেত্রকোনায় ইংলিশ কার্নিভালের কৃতি শিক্ষার্থীদের আনন্দঘন সংবর্ধনা
- নেত্রকোনায় নজরুল স্মরণে মনোজজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
- নেত্রকোনায় বালু লুট: ১ জনের কারাদণ্ড, ৩৯টি নৌকা ডুবিয়ে দিল প্রশাসন
- সমাজ গঠনে নজরুলের আদর্শই পাথেয়: বিরিশিরিতে প্রয়াণ দিবসের আলোচনা



