রাজধানীর মিরপুরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩টি ছোরা জব্দ করা হয়।সোমবার (২০ মার্চ) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার (১৯ মার্চ) রাতে মিরপুর সনি সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- মো. বিপ্লব (২৬), মো. আলী হোসেন (৩৫) এবং মো. জুয়েল(২৬),গ্রেফতার তিনজন চিহ্নিত ছিনতাইকারী। তারা রাতে নির্জন কোনো স্থানে অবস্থান করেন। এরপর একা কোনো পথচারী দেখলে অস্ত্রের মুখে সব ছিনিয়ে নেন।

গোপন সংবাদে সনি সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় এবং ছোরা জব্দ করা হয়। গ্রেফতার বিপ্লবের বিরুদ্ধে ৩টি এবং আলী হোসেনের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। নতুন করে তাদের বিরুদ্ধে আবারও আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version