ক্ষুদ্র উদ্যোক্তা নিপু পার্লার ব্যবসা করে হয়েছেন স্বাবলম্বী। নিপু জানান, অন্যের মুখাপেক্ষি না হয়ে অন্য নারীরাও হতে পারেন উদ্যোক্তা। পরিশ্রম করলে অবশ্যই প্রতিটিই উদ্যোক্তাই হবেন স্বাবলম্বী। এতে নিজের চাহিদা মিটিয়ে পরিবারের চাহিদাও মেটানো সম্ভব। ছোট বেলা থেকে বিউটিশিয়ান পেশাকে মনে প্রাণে ভালোবাসতেন নোয়াখালীর সেনবাগের রহিমা আক্তার নিপু। বর্তমানে তার বয়স ৩৪ বছর। তারই ধারাবাহিতকায় পার্লারের ভিসায় চলে যান সৌদি আরব। সেখানে চাকুরীর পাশাপাশি দুবাই, সুদান, ইন্দোনেশিয়া, মিশর, ইয়েমেন ও বোম্বের নামকরা ট্রেইনারদের কাছে তিনি পার্লারের বিভিন্ন বিষয়ে ট্রেনিং নেন। এরপর সৌদিতেই পার্টনারশিপে শুরু করেন পার্লারের ব্যবসা। বেশ কয়েক বছর সেখানে ব্যবসা করে নিজ দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি তার স্বামীর সহযোগিতায় কিছু টাকা বিনিয়োগ করে ফেনীতেই গ্লিমার গ্লো নামে একটি পার্লার খোলেন। ২০২১ সালের শেষের দিকে মাত্র দুই লাখ টাকা দিয়ে শুরু করা ব্যবসা প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ৬/৭ লাখ টাকার পুঁজি রয়েছে তার। ৮/১০ জন সাধারণ নারীর চাইতে ক্ষুদ্র এ নারী উদ্যোক্তা নিপু পার্লার ব্যবসায় আজ নিজেকে স্বাবলম্বী দাবী করছেন। তিনি মনে করেন, তার মত এরকম আরো নারীরা এগিয়ে আসলে অন্যের মুখাপেক্ষি না হয়ে স্বাবলম্বী হতে পারবে।
ব্রেকিং নিউজ
- ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা
- আওয়ামী লীগের ‘নাশকতার’ প্রতিবাদে কেন্দুয়ায় বিএনপির বিক্ষোভ
- জোড়া শিরোপা সদর থানার: উৎসবমুখর পরিবেশে শেষ হলো পুলিশ কাবাডি টুর্নামেন্ট
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থানমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির
- ২০৩০ সালের মধ্যে ১০৬.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্য বিজিএফসিএলের
- অপ্রতিম হত্যার বিচার সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশ সফরে আগ্রহী চীনা কমিউনিস্ট পার্টির জ্যেষ্ঠ নেতা: রাষ্ট্রদূত
- কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির


