মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে সংখ্যালঘু এক কৃষকের ৫২ শতক জমির সরিষা রাতে আঁধারে কেটে নিয়ে গেছে প্রতিপক্ষের লোকেরা । মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মোলান রশিদপুর গ্রামের রঘুনাথ মালীর ছেলে অলপ মালীর উপজেলার সীমান্তবর্তী হাকিমপুরের আলীহাট ইউপির সাতানা মাঠের ৫২ শতক জমির ঐ সরিষা কেটে নিযে যায় তারা। এ বিষয়ে অলপ ৫ জনের নাম সহ আরো ১০/১২ জনকে অজ্ঞাত উল্লেখ করে হাকিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । এ ঘটনায় হাকিমপুর থানা পুলিশ বৃহস্পতিবার ঘটনাস্হল পরিদর্শন শেষে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার ডুগডুগী এলাকা হতে কর্তন করা সরিষা গুলো উদ্ধার করেন।
অভিযোগে জানা যায়, অলক তার পৈতৃক সূত্রে পাওয়া ঐ সম্পত্তিতে চলতি মৌসুমে সরিষা লাগান। উক্ত সরিষা কয়েক দিনের মধ্যে উত্তোলন করার কথা ছিল। কিন্তুু এরই মধ্যে উপজেলার সরাইল গ্রামের মৃত মহতাবুদ্দিন এর পুত্র বক্কর সিদ্দিক উদ্দিন, সাজা উদ্দিন, ও তাদের পুত্র রাসেল, মাহবুব ,তুহিন সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ ব্যক্তি রাতে আঁধারে ঐ জমি থেকে সরিষা গুলো কেটে নিয়ে যায়। অলক সকালে জমিতে গিয়ে দেখেন তার জমির সরিষা রাতে তুলে নিয়ে গেছে।
সরেজমিনে গেলে অলপ সাংবাদিকদের জানান, আমি সংখ্যালুঘু পরিবারের একজন ছেলে। অনেক কষ্ট করে জমিতে সরিষা লাগিয়েছিলাম। কিন্তুু বিবাদীরা পূর্বে শত্রুতার জের ধরে আমার জমির সরিষা গুলো রাতে আঁধারে কেটে নিয়ে গেছে। আমি এর সুষ্ট বিচার চাই।
এ ব্যাপারে বুধবারে অভিযুক্ত আবু বক্কর ছিদ্দিকের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি অসুস্থ্য থাকায় সরিষা কাটার বিষয়ে কিছু জানিনা। তার ভাতুস্পুত্র মাহাবুব হোসেন বলেন, আমরাও শুনেছি আমাদের পতিপক্ষের জমি থেকে রাতে কে বা কাহারা সরিষা কেটে নিয়ে গেছে। আমরা এ সর্ম্পকে কিছুই জানিনা এবং আমাদের নামে করা অভিযোগ সর্ম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা হাকিমপুর থানার এস আই রশিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে সরেজমিনে তদন্ত করে অভিযোগকারীর দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জমি থেকে কর্তন করা সরিয়া গুলো উদ্ধার করা হয়েছে। এব্যাপারে উভয় পক্ষকে থানায় ডাকা হবে ।
ব্রেকিং নিউজ
- শ্যামগঞ্জে বাসে তল্লাশি: ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার, যুবক প্রেপ্তার
- কলমাকান্দায় মাদকের বিরুদ্ধে ফুসে উঠল এলাকাবাসী: এসআই’র বিরুদ্ধে বিক্ষোভ
- ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ে নেত্রকোনায় বারটানের আঞ্চলিক কর্মশালা
- কাজ শেষে বাড়ি ফেরার পথে লরির নিচে চাপা পড়ে নিহত বিক্রয় প্রতিনিধি
- ডিজেল, পেট্রল ও অকটেনের দাম বাড়ল লিটারে ২০ টাকা
- আওয়ামী লীগের ‘নাশকতার’ প্রতিবাদে কেন্দুয়ায় বিএনপির বিক্ষোভ
- জোড়া শিরোপা সদর থানার: উৎসবমুখর পরিবেশে শেষ হলো পুলিশ কাবাডি টুর্নামেন্ট
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থানমুখী শিক্ষা কারিকুলাম প্রণয়নের আহ্বান রাষ্ট্রপতির


