মঙ্গলবার, অক্টোবর ১৩

লিমন সরকার পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ স্যালো ইঞ্জিন চালিত নজরুল ইসলাম (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আব্দুল (৩০) নামে আরো একজন। শনিবার দুপুরে শহরের গুয়াগাঁ এলাকায় দূর্ঘটনা ঘটে। নিহত ওই যুবক উপজেলার ভেমটিয়া গ্রামের আমির হোসেনের ছেলে বলে জানায় পুলিশ।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানায়, শনিবার ইট বোঝাই একটি পাওয়ার টিলার শহরের গুয়াগাঁও এলাকায় নজরুল ও আব্দুল নামে দুই পথচারীকে ধাক্কায় দেয়। আহত অবস্থায় তাদের পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক নজরুলকে মৃত ঘোষনা করেন। আব্দুলকে উন্নত চিকিৎসার জন্য
দিনাজপুরে মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version