জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবির কড়িয়া সীমান্তের কড়িয়া ক্যাম্পের বিজিবির বিরুদ্ধে শারিরিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাতে সংবাদ সম্মেলন করেছে জাকিরুল ইসলাম (৩৬) ও তার পরিবার। শনিবার সন্ধ্যায় স্থানীয় কড়িয়া বাজারে বিজিবির মামলায় আটক জাকিরুল জামিনে বেড়িয়ে এসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সে উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে তিনি বলেন, গত শুক্রবার (২১ জানুয়ারী) রাত আনুমানিক ১০টার সময় উপজেলার নন্দইল গ্রামের তার নানার বাড়ী থেকে নিজ বাড়ীতে ফেরার সময় কড়িয়া ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা মধ্যপাড়া মসজিদ সংলগ্ন মোড়ে তাকে ধাওয়া করে। ধাওয়ায় তার সাথে থাকা অপর তিনজন পালিয়ের যায়। এসময় বিজিবি সদস্যরা ভারতের সীমান্তের তার কাঁটার অভিযোগে তাকে ক্যাম্পে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন করে এবং সঙ্গে থাকা মোটর সাইকেলটি ভাংচুর করে। এসময় অন্যরা পালিয়ে গেলেও তাকে আটক করে মামলা দিয়ে পাঁচবিবি থানায় সোর্পদ করেন। একই বিকেলে ঐ মামলা আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিনা কারণে আমাকে বিজিবি ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন করেছে। আমাকে গুলি করার ভয় দেখিয়ে মিথ্যা জবানবন্দি নিয়েছেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ট তদন্তের দাবী জানিয়েছেন।
এ বিষয়ে পতœীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল হামিদ উদ্দিন জানতে চাইলে জাকিরুলকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে বলেন, আটককৃতরা সংবদ্ধ হয়ে ভারতের সীমান্ত ঘেরা কাঁটা তারে বেড়া কাটার প্রস্তুতি কালে টহলরত বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে গেলে তাকে হাতে নাতে আটক করে।
তিনি আরো বলেন, জাকিরুল মোটরসাইকেল থেকে নেমে পালানোর সময় পড়ে গিয়ে আঘাত এবং মোটরসাইকেলটি ভেঙ্গে যায়।
ব্রেকিং নিউজ
- মদনে পুলিশের অভিযানে মাদকের আসর থেকে ছাত্রদল নেতাসহ আটক ৪
- নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, আইনি ব্যবস্থা নেবে সরকার
- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতা বা পুনর্মিলনের (রিকনসিলিয়েশন) কোনো বাস্তব সম্ভাবনা দেখছেন না প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
- ‘বাংলাদেশের মন্ত্রীদের ফেসবুক পোস্টেই মিলবে ইন্ধনদাতাদের পরিচয়’ — দাবি পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষের
- বাংলাদেশ-ইউএই যৌথ উদ্যোগে কক্সবাজারে সুপেয় পানি প্রকল্পের প্রস্তাব দিলেন এলজিআরডি মন্ত্রী
- দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
- পুলিশের বলপ্রয়োগ ও মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ জোরদার হচ্ছে
- বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী




